রাজারহাটে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা

আয়াতুল হোসেন জাহিদ, রাজারহা (কুড়িগ্রাম) প্রতিনিধি: দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কারে ভূষিত বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড.তুহিন ওয়াদুদকে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য তার জন্মস্থান রাজারহাটে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় রাজারহাট কারিগরি বানিজ্যিক কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগীতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একুশে পদক প্রাপ্ত কুড়িগ্রাম জেলা জজ আদালতের পিপি ও কুড়িগ্রাম আইন মহাবিদ্যায়ের অধ্যক্ষ আব্রাহাম লিংকন।

আরও বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা আহবায়ক সহকারি অধ্যাপক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা, শিক্ষক ও কলামিষ্ট নাহিদ হাসান নলেজ,কলেজ শিক্ষক ও রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক মহাম্মদ আলী এঁটম, জেলা গণকমিটির নেতা খন্দকার আরিফ সহ আরো অনেকে।

সম্মাননা প্রদান ও আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *