কালিয়াকৈরে মাদকসহ ২জন গ্রেপ্তার

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ বোডমিল এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে (৩ জুন) ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কালিয়াকৈর পৌরসভাস্থ মুন্সির টেক এলাকার আনিসের ছেলে জসিম হোসেন (২৭)। জাহাঙ্গীর আলম (২৬)। তিনি পৌরসভার জালাল গেট এলাকায় ভাড়া থাকেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম হোসেন ও জাহাঙ্গীর আলম নামে এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা করে আসছে।

প্রতিদিনের মত আজ শুক্রবার সকালে পৌরসভাস্থ বোডমিল এলাকায় গাঁজা নিয়ে যাচ্ছে এমন সন্দেহ হলে এলাকাবাসী জসিম হোসেনকে আটক করে।

তার দেহ তল্লাশি করে প্রায় ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ জসিম হোসেনকে গ্রেফতার করে।

জসিমের তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,মাদক ব্যবসায়ীদের শুক্রবার দুপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *