Home দেশের খবর তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ.র্ষ.ণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ.র্ষ.ণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

0
126

নজর২৪, বগুড়া- বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রী (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আবু তালেব (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

 

উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা চকনাথখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। আবু তালেব কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। ওই মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ।

 

জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের বৃদ্ধ আবু তালেব তৃতীয় শ্রেণির ছাত্রীকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে বৃদ্ধ আবু তালেবকে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা জোতিন রবিদাশ বাদী হয়ে থানায় মামলা করেন।

 

রবিবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধ আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here