Home দেশের খবর নবীগঞ্জে কলেজছাত্রের লাশ উদ্ধার

নবীগঞ্জে কলেজছাত্রের লাশ উদ্ধার

0
185

এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে: নবীগঞ্জ পৌর এলাকায় বিপ্লব ঘোষ (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর গ্রামে বসতঘর থেকে বিপ্লবের লাশ উদ্ধার করে।

নিহত বিপ্লব নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং কানাইপুর গ্রামের বিধু ভূষন ঘোষের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের লোকজন বসত ঘরের তীরের সাথে বিপ্লব ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে এস আই আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন,সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here