ঢালিউডের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। শোবিজ অঙ্গনে তার আসা খুব ছোটবেলায়, কাজ শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। পরে কিছুদিন মডেলিংও করেন তমা। এরপর পা রাখেন অভিনয় জগতে। জনপ্রিয় এই নায়িকার জন্মদিন ছিল ১ জুন।
তার জন্মদিনের প্রথম প্রহর থেকেই নির্মাতা রায়হান রাফি থেকে শুরু করে সবাই তাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেককেই শুভেচ্ছা জানাতে দেখা যায়।
এই বিশেষ দিনটা কেমন কেটেছে, জানতে চাইলে নায়িকা সংবাদমাধ্যমকে বলেন, খুব ভালো। জন্মদিনের প্রথম প্রহর বোনের অফিসে উদ্যাপন করেছি। সেখানে আমার কাছের বন্ধু পরিচালক রায়হার রাফি আলাদা করে আমার জন্য কেক কেটেছে। এরপর গানবাংলা পরিবার আমার জন্য আয়োজন রেখেছিল। খুব ভালো লাগছিল। গানে গানে আয়োজনটি অনেক মজার ছিল। এখন বন্ধুরা ফোন দিচ্ছে। তারা ভিন্ন ভিন্ন জায়গায় আয়োজন রেখেছে। আমি একজন মানুষ এতগুলো জায়গায় কীভাবে যাব, এই চিন্তাই করছি। তবে বলে রাখি, আমার জন্মদিন ঈদের অনুষ্ঠানমালার মতো তিন দিন ধরে পালন হবে। হা হা হা….। আজ প্রথম দিন পার হচ্ছে।
জন্মদিনে কী কী উপহার পেলেন?, তমা জানালেন, জন্মদিনে আমার কাছে সেরা উপহার ফুল, উইশ ও দোয়া। রাত থেকে আমার বন্ধুবান্ধব, ভক্তরা কেউ কেউ ফুল উপহার দিয়েছেন, অনেকে উইশ করেছেন, দোয়া করেছেন। এ এক অন্য রকমের ভালো লাগা। এর বাইরে বাবা–মা আমাকে সোনার চুড়ি উপহার দিয়েছেন।
নির্মাতা রায়হান রাফি প্রেমের গুঞ্জন নিয়ে বলেন, আমাদের সম্পর্ক একেবারেই বন্ধুত্বের। মানুষ কেন যে এসব নিয়ে মাথা ঘামায়, বুঝি না! আমার ভালো ভালো কাজ নিয়ে আমার ভক্তরা যখন কথা বলছেন, ঠিক সে সময় কিছু মানুষ আমার কাজের কথা বাদ দিয়ে এসব ছড়াচ্ছেন। কিছু মানুষ আমার ভালো কাজ সহ্য করতে না পেরে এসব রটাচ্ছেন।
কিন্তু অতীতে বিনোদন অঙ্গনের এমন রটনা থেকে ঘটনাও ঘটেছে…
তমা বলেন, না, এ ধরনের ভাবনা নেই। এমন চিন্তা মাথায়ই আসেনি আমার। যাকে ইঙ্গিত করে এসব বলা হচ্ছে, তাঁকে বন্ধু হিসেবেই ভালো লাগে, এর বেশি কিছু নয়।’
বিয়ে করছেন কবে? জানতে চাইলে তমা মির্জা বলেন, আমার দুঃখ-কষ্ট কোথায় যে বিয়ে করব? বিয়ে করেই না দুঃখ-কষ্টে ছিলাম। সেখান থেকে সরে এসেছি। ভালো আছি এখন। তাই এখন আর বিয়ে নিয়ে আমার কোনো চিন্তাভাবনা নেই।
