কেন তাকিয়ে আছো আমার দিকে?, কাকে বললেন মেহজাবীন

নাটকের প্রিয়মুখ মেহজাবীন চৌধুরী ঘুরতে বেশ ভালোবাসেন। কাজের ফাঁকে ঘুরে আসেন বিভিন্ন দেশ। সেই সঙ্গে থাকে মজার সব অভিজ্ঞতার ভিডিও। এবার যেমনটা হয়েছে তুরস্কে।

গত মাসের দ্বিতীয় সপ্তাহে ইস্তাম্বুল গিয়েছিলেন মেহজাবীন। ঘুরেছেন তুরস্কের বেশকিছু স্থানে। গিয়েছিলেন সেখানকার মৃৎশিল্প কারখানায়। সেখানেই গিয়ে পুরাদস্তুর মৃৎশিল্পী হওয়ার চেষ্টা করেছেন তিনি। তৈরি করেন মাটির বাসন। আর সেই ভিডিও ফেসবুকে ভক্তদের জন্য প্রকাশ করেন এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, মাটির পাত্র বানানোর জন্য মেহজাবীন প্রথমে বিশেষ প্যান্ট পরে নেন। এরপর বসে যান যন্ত্রচালিত চাকের পাশে। কিছুক্ষণের চেষ্টায় একটি মাটির পাত্রও তৈরি করে ফেলেন এই শিল্পী।

এদিকে জানা যায়, তুরস্কই নয়, যুক্তরাষ্ট্রসহ সম্প্রতি আরও কয়েকটি দেশ ঘুরেছেন মেহজাবীন। আজ (১ জুন) নিজের ফেসবুকে নিউইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কেন তাকিয়ে আছো আমার দিকে?’

তবে এই প্রশ্নটি তিনি কাকে করেছেন- সোশ্যাল মিডিয়ার বন্ধুদের নাকি নির্মাতা প্রেমিককে; স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *