ববির ‘ময়ূরাক্ষী’ নিয়ে সুখবর দিলেন নির্মাতা

আসন্ন ঈদুল আজহার কয়েক সপ্তাহ পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা ববি হক অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’।

মঙ্গলবার (৩১ মে) সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘ময়ূরাক্ষী’ আসছে… ঈদুল আজহার পর।

তিনি জানান, ঈদের আগেই সিনেমাটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে কমতি রাখছেন না কোনো দিক দিয়েই।

গোলাম রাব্বানীর সংলাপ ও চিত্রনাট্যে এতে ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। গল্পে নিজের চরিত্রেই দেখা যাবে ববিকে।

সিনেমাটি প্রসঙ্গে ববি বলেছেন, একজন নায়িকার উত্থান-পতনের গল্পে তুলে ধরা হয়েছে এ সিনেমায়। গ্ল্যামার, ইমোশন, রিলেশনশিপের ক্রাইসিস সব আছে ‘ময়ূরাক্ষী’তে।

সিনেমায় গোলাম রাব্বানীকে দেখা যাবে পরিচালক নাবিল আহমেদ চরিত্রে। সুরভী চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। প্রেম ও প্রতারণা এগিয়ে যাবে এর গল্প।

‘ময়ূরাক্ষী’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার আগেই প্রকাশিত হয়েছে। সেখানে একজন নায়িকার ভূমিকায় দেখা গেছে ববিকে। সেখানে ববি শাড়ি পরা, সঙ্গে বোল্ড সাজসোজ। হাতে জ্বলন্ত সিগারেট। মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া। তাকিয়ে আছেন উদাস ভঙ্গিতে। পাশে পড়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, মেঝেতে পুড়ছে খবরের কাগজ। সেই খবরের কাগজে আছে তারই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *