Home বিনোদন নতুন রূপে আসছেন তানজিন তিশা

নতুন রূপে আসছেন তানজিন তিশা

0
244

বিভিন্ন চরিত্র ও ভূমিকায় হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু কখনও জমজ হিসেবে পর্দায় ধরা দেননি। এবার সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি কাজ করেছেন জমজ চরিত্রে।

নাম ‘চিংকি পিংকি’। রুবেল হাসান পরিচালিত এ নাটকে প্রথমবারের মতো জমজ চরিত্রে অভিনয় করছেন তিশা। নারীপ্রধান গল্পে তাকে দেখা যাবে একইসাথে চিংকি ও পিংকি হিসেবে।

প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি এর আগে কখনও দ্বৈত বা যমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসঙ্গে দুই বোনের যমজ চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।’

তিনি আরও যোগ করেন, ‘এ নাটকের গল্পটা নারীপ্রধান। সঙ্গে বলা যায় কমেডি ঘরানারও। আর চরিত্র দুটো বেশ ইন্টারেস্টিং, আমার কাজ করতে বেশ মজাই লাগছে।’

নির্মাতা রুবেল হাসান জানান, তিশাকে ঘিরেই পুরো নাটকের গল্প। নাটকে অনেক কমেডি আছে, মজা আছে। দর্শকদের ভালো লাগবে।

তানজিন তিশা ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, তামিম মৃধা ও জাহের আলভি প্রমুখ।

নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। আসছে কোরবানি ঈদে ইউটিউবে তাদের চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here