মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে (৩০ মে) কালিয়াকৈর বাসস্ট্যান্ড পল্লীবিদ্যুৎ বিএনপির অস্থায়ী কার্যালয় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন করির খান, প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি আক্তারুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মোখলেসুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলালসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
