আমার জীবনটাই বদলে গেছে: বাঁধন

লাক্স সুন্দরী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২০২১ সাল থেকেই সফলতার সুবাতাস নিয়ে পথ চলছেন। গত বছর তার অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এরপর থেকেই দেশি-বিদেশি গণমাধ্যমে তিনি গুরুত্বের সঙ্গে জায়গা পেতে থাকেন।

দেশের পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে তার অভিনীত সেই সিনেমাটি প্রদর্শিত হয়। এভাবে ধীরে ধীরে একজন আন্তর্জাতিক তারকায় পরিণত হতে থাকেন তিনি।

সম্প্রতি দেশীয় একটি গণমাধ্যমের অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তিনি সমালোচনা ক্যাটাগরি থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, আমার অভিনীত সিনেমাটি আমার জীবনকেই বদলে দিয়েছে। তাই আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিচালক সাদের প্রতি। তিনি আমাকে সিনেমাটিতে না নিলে হয়ত এভাবে আলোচিত হতে পারতাম না। তবে ভবিষ্যতে আরও কিছু এমন কাজ করতে চাই।

এদিকে, ভারতে বলিউড ছবি ‘খুফিয়া’র কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা বিশাল ভরদ্বাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *