Home বিনোদন সবার অনেক ভালোবাসা চাই: দীঘি

সবার অনেক ভালোবাসা চাই: দীঘি

0
159

অনেক আগেই শিশুশিল্পী হিসেবে তারকা খ্যাতি পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালে মুক্তি পায় নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।

এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের আরো একটি সিনেমায় দেখা গেছে তাকে। এবার নতুন প্ল্যাটফর্মে দেখা যাবে দীঘিকে।

আগামী ২ জুন ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। শুক্রবার (২৭ মে) প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার।

এই টিজারটি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন দীঘি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেষ চিঠি। অনেক ভালোবাসা চাই আপনাদের। ’

ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।

গত বছরের ফেব্রুয়ারিতে এই ওয়েব ফিল্মে যুক্ত হন দীঘি। তখন বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি বেছে বেছে ভালো কাজই করতে চাই। এই সিনেমাটিও তেমনই। গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস ইয়াস-দীঘি জুটিকে দর্শক গ্রহণ করবে।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া তার আরেকটি সিনেমার কাজ চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here