মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় রবিবার দুপুরে দেওয়ান ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় দেওয়ান ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কোন কাগজপত্র না থাকায় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তারা।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর পক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলার বেসরকারী বিভিন্ন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে বৈধতা যাচাই বাছাই করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকপি ইবনে সাজ্জাদ জানান, উপজেলার ৬টি ক্লিনিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই ক্লিনিক গুলোকে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
