আগের জায়গায় ফিরলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস; এক নামেই দেশজুড়ে পরিচিত। ভক্তদের কাছে তিনি ঢালিউড কুইন। গত দেড় দশকে তার মতো জনপ্রিয়তা দেশের কোনো নায়িকা পাননি। শতাধিক সিনেমায় কাজ করেছেন অপু। যার মধ্যে সিংহভাগই সফল।

গত ঈদুল ফিতরে বেশকিছু ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন। ঈদের ছুটি কাটিয়ে আবারো ফ্যাশন ফটোশুটে অংশ নিলেন এই নায়িকা।

রোববার (২৯ মে) রাজধানীর বনানীতে ম্যাকয় ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এর ফটোশুট করেন মেহরাব।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ঈদের আগে বেশকিছু ফটোশুট করেছি। ঈদের ছুটি কাটিয়ে আবারো ফটোশুটে অংশ নিয়েছি। ম্যাকওয়ের ড্রেস আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে দুটো ড্রেস নিয়েছি। এছাড়া বেশ কিছু শুটের কথা চলছে। খুব শিগগির এগুলোর শুট করবো।’

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘অপুর সঙ্গে অনেক কাজ করেছিলাম। এবার দীর্ঘ আট মাস পর অপুকে নিয়ে কাজ করছি। ম্যাকওয়ের ড্রেসগুলো সুন্দর। সবমিলিয়ে দারুণ শুট হয়েছে।’

ম্যাকয়ের কর্ণধার মেজবাউল আলম সাজু বলেন, ‘ম্যাকওয়ের সঙ্গে অপু বিশ্বাসকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। নান্দনিক ডিজাইন আর গুণগত মানের কথা বিবেচনা করেই আমাদের ড্রেস তৈরি করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *