গতকাল (২৮ মে) সন্ধ্যায় হলো অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমার ট্রেলার উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন। টানা ১৫ বছর পর এই ছবিটির মাধ্যমে আবার একসঙ্গে আসছেন মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম।
৩ জুন মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’।
অঞ্ন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এতে তার বিপরীতে রয়েছেন জাকিয়া বারী মম। সিনেমাটি দিয়ে এই জুটি ১৫ বছর পর পর্দায় ফিরছে।
‘আগামীকাল’ মুক্তি পাচ্ছে ৩ জুন। সিনেমাটির মুক্তি উপলক্ষে শনিবার (২৮ মে) রাজধানীর পান্থপথের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পরিচালক অঞ্জন আইচ, অভিনেতা মামনুন ইমন, অভিনেত্রী সূচনা আজাদ, অভিনেতা তারেক স্বপন, গায়িকা সোমনুর মনির কোনাল, নির্মাতা সানী সানোয়ারসহ অনেকে।
অনুষ্ঠানে ইমন বলেন, ‘আগামীকাল’ পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এই সিনেমায় আমি চিত্রনায়ক ইমন নয়, অভিনেতা ইমন হিসেবে হাজির হচ্ছি। গল্পের চরিত্রের হয়েই অভিনয় করেছি। আশা করি সবার সিনেমাটি ভালো লাগবে।
অঞ্জন আইচ জানান, ‘আগামীকাল’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। এটার পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে।
এদিকে শনিবার (২৮ মে) ছিল নায়ক ইমনের জন্মদিন। ফলে অনুষ্ঠানের মধ্যে কেক কেটে আর গান গেয়ে তার জন্মদিন উদযাপন করে ‘আগামীকাল’ টিম।
ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র ও ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।
