দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহের ডাকবাংলায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে একটি নির্বাচন হবে।
জেলা বিএনপির আহ্বায়ক এস এস মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
