মির্জাপুরে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসদরের নতুন বাইপাস এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, মির্জাপুর পৌরসদরের নতুন বাইপাস এলাকায় মোবাইল বাজার নামের প্রতিষ্ঠানের মালিক শাহিন মিয়া শুক্রবার রাত সাড়ে ১০টার সময় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলো সেই সময় একটি প্রাইভেটকার থেকে ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শাহিনের কাছে থাকা নগদ ২ লাখ টাকা ও বিকাশ, রকেট এজেন্ট নম্বরে থাকা আরও ২ লাখ টাকাসহ মোবাইল ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় শাহিনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে বিট্রিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানীর লোকজনের কাছ থেকে ফাঁকা গুলি করে সিমেনা স্টাইলে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৩ বছর পর ফের এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ করিম জানান, ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *