শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঞা, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান আকন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক বছির উদ্দিন আকন্দ, সাংবাদিক আলম ফরাজি প্রমূখ।
শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজীবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এএইচএম শরিফুল্লাহ মুক্তি, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঞা মিন্টু, সাংবাদিক এনামুল হক বাবুল সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
