আমি সুন্দর একটা জীবন চাই: পরীমণিকে নায়িকা এমি

গত ২২ মে বিয়ে করেছেন চিত্রনায়িকা এমিয়া এমি। তার স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার।

এদিকে বিয়ের চার দিনের মাথায় এই নায়িকাকে সন্তান নেয়ার পরামর্শ দিলেন চিত্রনায়িকা পরীমণি। দুজনের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো বলে জানা যায়। বিয়ের পর তার সঙ্গে কথা হয় পরীর। এ সময় এমিকে এমন পরামর্শ দেন তিনি।

বিষয়টি এমি তার ফেসবুক স্টোরিতে সেই কথোপকথনের স্ক্রিন শর্ট শেয়ার করেছেন।

ওই আলাপচারিতায় পরীমণি বলেন—‘বাচ্চা নিয়ে ফ্যাল। কী যে সুন্দর সময় জীবনের, তখন বুঝতে পারবি। জীবন পুরাই জোস হয়ে যায়।’ এর জবাবে এমি বলেন, ‘ইনশাল্লাহ আপু। আমি সুন্দর একটা জীবন চাই; ওর জীবনটাও অনেক সুন্দর করতে চাই।’

বলে রাখা ভালো, মা হতে যাচ্ছেন পরীমণি; আপাতত অনাগত সন্তানের অপেক্ষায় দিন কাটছে তার। আর এই সময়টা স্বামীর সঙ্গে দারুণভাবে উপভোগ করছেন তিনি। যা কিনা তার ফেসবুক পাতায় চোখ মেললেই দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *