Home প্রধান খবর মৃত্যুর খবর গুজব, আমি সুস্থ আছি: হানিফ সংকেত

মৃত্যুর খবর গুজব, আমি সুস্থ আছি: হানিফ সংকেত

0
117

জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা ও রম্য লেখক হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই ফেসবুকে অনেকে তার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন, ভিডিও আসছে ইউটিউবেও। তবে খবরটির কোনো ভিত্তি নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন হানিফ সংকেত নিজেই। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ-স্বাভাবিক আছেন। গুজব থেকে সাবধান থাকতেও আহ্বান জানিয়েছেন এই খ্যাতিমান ব্যক্তিত্ব।

দেশের মানুষের কাছে হানিফ সংকেত অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। ফলে তার মৃত্যুর গুজবটি শুনে হাজারো মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

হানিফ সংকেত বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছে। মানুষ যে এত খারাপ! ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ।’

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন হানিফ সংকেত। বর্তমানে সুস্থ আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ সুস্থ আছি। জোর করে মারতে পারবে নাকি, না মরলে?’

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের আশির দশক থেকেই তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। যুগ যুগ ধরে দর্শকদের মনের কোণে জায়গা দখল করে থাকা এই অনুষ্ঠানের প্রাণভোমরা হানিফ সংকেত। তাঁর সুবাদেই অনুষ্ঠানটি এতো জনপ্রিয় ও দর্শকনন্দিত হয়েছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিনোদনের পাশাপাশি সচেতনতা, সামাজিক শিক্ষার বিস্তার যেমন প্রসারিত করেছেন, তেমনি সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here