Home দেশের খবর সিরাজগঞ্জে দিনে দুপুরে সহকারি জজের বাসায় চুরি

সিরাজগঞ্জে দিনে দুপুরে সহকারি জজের বাসায় চুরি

0
174

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চোকি আদালতের এক সহকারী জজের ভাড়া বাসায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী জজ (চৌকি) সোহেল রানার ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে রামবাড়ি মহল্লার কহর আলী ও কান্দাপাড়ার সাইদুল ইসলাম নামে দুই ব্যক্তিতে আটক করেছে পুলিশ। পাশের ভবনেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তেন চেষ্টা করছে পুলিশ।

ওই আদালতের সেরেস্তদার আমিরুল মোমেন খান জানান, আদালতের দক্ষিণপাশে নান্নু মিয়ার ৩য় তলা ভবনের নিচ তলায় সিনিয়র সহকারী জজ সোহেল রানার ভাড়া থাকেন। সকালে তিনি বাসায় তালা দিয়ে অফিসে আসেন। দুপুরে বাসায় গিয়ে প্রধান দরজার তালা ভাঙ্গা দেখতে পায়।

ভেতরে গিয়ে দেখেন চোরেরা ২টি ল্যাপটপ, ২টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। ঘটনার সময় তারা আলমিরার তালা ভেঙ্গেছে এবং অন্যান্য আসবাবপত্র তছনছ করেছে।

এই বিষয়ে বাড়ির মালিক নান্নু মিয়া বলেন, আনুমানিক বেলা আড়াইটায় নিচতলা থেকে দরজার শব্দ শুনতে পাই। আমরা ভেবেছিলাম জজ সাহেব বাসায় এসেছেন। পরে জানতে পারি বাসায় চুরির ঘটনা ঘটেছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, সংবাদ পেয়ে ঘঠনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here