Home আলোচিত বৃদ্ধাশ্রমে সময় কাটালেন ওমর সানী

বৃদ্ধাশ্রমে সময় কাটালেন ওমর সানী

0
223

দিনটা একেবারেই অন্যরকম গেলো অভিনেতা ওমর সানীর। জীবনের নানা বিষয়ে অনুভব করলেন। অনুভব করলেন মানুষে সীমাবদ্ধতার চিত্র। দিনটিতে ওমর সানী গাজীপুরের কাপাসিয়ার আব্দুল আলী নামের বৃদ্ধাশ্রমে যান। সেখানে থাকা সবার সঙ্গে সময় কাটান।

গতকাল ছিলো এই অভিনেতার মায়ের মৃত্যুবার্ষিকী। মাকে হারানোর দিনে বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া-মাহফিলের আয়োজন করেন ওমর সানী। ফেরার সময় ফিরেন একরাশ অভিজ্ঞতা নিয়ে।

ওমর সানী বলেন, যার মা নেই সেই কেবল বুঝতে কতটা শূণ্যতা জীবনে। তবে দিনটিতে আমার মায়ের বয়সীদের কিছু মানুষের সঙ্গে কাটিয়েছি। তাদের সঙ্গে দেখে তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করেছি মাত্র।

এই বৃদ্ধাশ্রমের এক মায়ের চোখের অপারেশন, আরেকজনের চিকিৎসাসহ হাফেজিয়া মাদ্রাসার সমস্ত ছেলে মেয়েদের ইউনিফর্ম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন এই নায়ক।

বৃদ্ধাশ্রমে কাটানো সময়ের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে ওমর সানী লিখেন, ‘আমি একদিন ছোট ছিলাম বড় হয়েছি, বেশ বড়, কেউ ভাই বলে, কিছু অংশ আঙ্কেল বলে। আমার সঙ্গে যাকে দেখছেন তার একসময় শক্তি সামর্থ ছিল যৌবনের শক্তি ছিল, আজ নেই। একদিন আমারও থাকবে না আর আপনি যে আমার লেখাটা পড়ছেন আপনি একটু ভাবুন তো আপনার কি হবে, শরীরের অহংকার, হিংসা পাওয়ার সব ভুলে যাই সহযোগিতা করি, আল্লাহ আমাদের হেফাজত করুন।’

অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ওমর সানী। মানুষ হিসেবেও রয়েছে তার বেশ গুণ। সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায় তাকে। সাম্প্রতি নানা ইস্যু নিয়ে ফেসবুকে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here