Home বিনোদন ‘ভাগ্য’ নিয়ে আগের জায়গায় ফিরলেন নিপুণ

‘ভাগ্য’ নিয়ে আগের জায়গায় ফিরলেন নিপুণ

0
254

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা নিপুণ। সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে যেতে হয়েছে আদালতেও। সব কিছু সামলে এবার আগের জায়গায় ফিরলেন এই অভিনেত্রী।

এরই মধ্যে অংশ নিয়েছেন ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিংয়ে। রাজধানীর আফতাবনগরে চলছে সিনেমার কাজ। আগামী ৩০ মে পর্যন্ত টানা এর শুটিং হবে বলে জানান সিনেমার নির্মাতা মাহবুবুর রহমান।

সিনেমাতে নিপুণের বিপরীতে নায়ক হিসেবে আছেন মুন্না নামের একজন। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটিতে ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার থেকে পালানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী। গল্প মোড় নেয় অন্যদিকে।

নিপুণ বলেন, ‘ছবিটির গল্প ভালো। সামাজিক গল্প। আশা করি দর্শকরা এটি গ্রহণ করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here