মির্জাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে উয়ার্শী একাদশ বিজয়ী

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) অনুষ্ঠিত হয়েছে। এতে মির্জাপুর পৌরসভা একাদশকে ২-০ গোলে পরাজিত করেছে উয়ার্শী ইউনিয়ন একাদশ।

সোমবার (২৩ মে) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-০৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, পৌর মেয়র সালমা আক্তার, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, উপজেলার দুই ভাইস-চেয়ারম্যান আজহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, থানা অফিসার ইনচার্জ মাসুদ করিম, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ ও কবি আসাদুজ্জামান বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *