Home দেশের খবর ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

0
115

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শ্লোগানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের উদ্ধোধন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।

 

পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরোমের সভাপতি আব্দুল মান্নান রসূলের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জণ দত্ত প্রমূখ।

 

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হাসান রিপন ও এসআই আহসান উল্লাহকে শ্রেষ্ঠত্ব পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here