গেল মাসে বিয়ে করেছেন বলিউডের প্রেমিক পুরুষ খ্যাত অভিনেতা রণবীর কাপুর। আর এই ঘটনায় মন ভেঙেছে লাখো তরুণীর। কেবল ভারতে নয়, বাংলাদেশেও তার অগণিত ভক্ত ছড়িয়ে আছে। এমনকি দেশের শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেও রণবীরের পাগল।
রণবীরপ্রেমীদের একজন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বিয়ের পর তিনি জানিয়েছিলেন, রণবীরের বিয়ের ছবি দেখার পর সারারাত আর ঘুমাতে পারেননি। কারণ রণবীর তার ক্রাশ।
এদিকে সম্প্রতি দীঘির এক সাক্ষাৎকারে ফের উঠে এলো রণবীর প্রসঙ্গ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন রণবীর কাপুরের সাথে তৌহিদ আফ্রিদির মিল পান না।
এখানে বলা রাখা ভালো, কিছুদিন আগে গুঞ্জন ছড়ায়, ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন দীঘি। তাদের বিভিন্ন ছবি-ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বিয়ের তারিখও জানতে চাইত। তবে দীঘির ভাষ্য, ‘তৌহিদ আফ্রিদি আমার খুব ভালো বন্ধু।’
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের জবাবে দিঘী বলেন, তৌহিদ আফ্রিদিকে রণবীর কাপুরের মতো লাগে না। তৌহিদ আফ্রিদিকে তার মতোই লাগে, তার আলাদা পরিচয়, আলাদা ব্যক্তি। তবে অবশ্যই সে আমার ভালো বন্ধু। সে একজন ইউটিউবার, বাংলাদের শীর্ষ ইউটিউবার। সে সম্পূর্ণই আদালা, এটা আফ্রিদি। ওটা রণবীর কাপুর।
এদিকে অনেকে বলছে, সানি লিওনের সাথে দিঘীর মিল রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গান বাংলার তাপস ভাইয়ের মেয়ের রিসিপশনে সানি লিওনের সঙ্গে আমার দেখা হয়। বেশ ফরমালি কথাবার্তা হয়েছে। আমি যেমন রণবীর কাপুরের সাথে তৌহিদ আফ্রিদির মিল পাই না। তেমনি আমার সাথেও সানি লিওনের কোনো মিল নেই। আলাদা ক্যাটাগরি, ভিন্ন দেশ; আমার মনে হয় না যে কোনো মিল থাকার কথা। বয়সের ব্যবধানওতো অনেক।
