Home বিনোদন বাংলাদেশের সিনেমা হলে আসছেন শ্রাবন্তী, হল বুকিং শুরু

বাংলাদেশের সিনেমা হলে আসছেন শ্রাবন্তী, হল বুকিং শুরু

0
190

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলাদেশেও তার দারুণ পরিচিতি রয়েছে। ঢাকায় তিনি ‘যদি একদিন’ নামের সিনেমায় কাজ করেছেন। আবার যৌথ প্রযোজনার একাধিক সিনেমায়ও দেখা গেছে তাকে।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে শ্রাবন্তীকে সর্বশেষ ২০১৯ সালে দেখা গেছে। তিন বছর পর তিনি আবারও আসছেন এ দেশের সিনেমা হলে। এবারের প্রজেক্ট ‘বিক্ষোভ’। নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আগামী ১০ জুন মুক্তি পাচ্ছে।

তথ্যটি নিশ্চিত করেছেন ‘বিক্ষোভ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্মকর্তা বাদল। তিনি জানান, ১০ জুন সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে হল বুকিং শুরু হয়ে গেছে।

গেল ঈদে শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’ সিনেমাটি শতাধিক হলে মুক্তি পেয়েছিল। এবার কতগুলো হলের লক্ষ্যে এগোচ্ছেন তারা? এ বিষয়ে বাদল বলেন, “সেভাবে টার্গেট নেই। যতগুলো হল পাওয়া যায়, সেগুলোতেই মুক্তি পাবে। তবে ঈদের মতো গড়পড়তা সব হলে ‘বিক্ষোভ’ মুক্তি দেবো না। বেছে বেছে ভালো হলগুলোতে দেবো।”

‘বিক্ষোভ’ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এতে শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছেন শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের ছেলে শান্ত খান। এছাড়াও আছেন টলিউডের রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের শিবা শানু, অমিত হাসানসহ অনেকে।

২০১৯ সালে এই সিনেমার কাজ শুরু হয়েছিল। ২০২১ সালের ১৪ মে প্রকাশ পায় এর টিজার। এরপর সে বছর ৩ ডিসেম্বর মুক্তি প্রকাশ করা সিনেমাটির একটি। টিজার ও গানে ফুটে উঠেছে নিরাপদ সড়কের কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here