মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডে মুন্সির টেক এলাকায় জলাবদ্ধতা নিরসন করলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন।
শনিবার (২০ মার্চ) সকালে বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসময় মুন্সির টেক এলাকায় নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসন করেন।
পৌরসভার ৮ নং ওয়ার্ডবাসী সূত্রে জানাযায, কালিয়াকৈর পৌরসভার মধ্যে মডেল ওয়ার্ডটি করার লক্ষ্যে সর্বক্ষণ তদারকি করছেন।
কাউন্সিলর নিজ উদ্যোগে সকালে বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর শুনে তাৎক্ষনিকভাবে নিজে ড্রেন পরিস্কার করে জলাবদ্ধতা নিরসন করেন। তিনি এমন উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী অনেক খুশি।
কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানান, হঠাৎ বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসময় সাধারণ মানুষ ও কারখানার শ্রমিকদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
ড্রেনে ময়লা আটকে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেগুলো পরিষ্কার পরিছন্নতা করে জলাবদ্ধতা নিরসন করার কাজ চলমান।
