নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- “মুজিববর্ষের মূলতন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি থানা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলম চাঁদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনসহ নাগরপুর কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *