সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন নায়িকা মম

জাকিয়া বারী মম। গুণী এক অভিনেত্রীর নাম। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জয়লাভ করেন মম। এরপর ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আবির্ভাব তার।

প্রথম ছবিতেই তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে দেখা গেছে মমকে।

প্রেম করব তোমার সাথে, ছুঁয়ে দিলে মন, দহনসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

গত ১৬ মে ‘সমুদ্র স্নানে…’ ক্যাপশনে জাকিয়া বারী মম নিজের ফেসবুক পাতায় কয়েকটি ছবি পোস্ট করেছেন।

সেখানে দেখা যায়, ধেয়ে আসছে সমুদ্রের ঢেউ। সৈকত থেকে খানিকটা দূরে কোমরপানিতে দাঁড়িয়ে জাকিয়া বারী মম। মাথায় শোভা পাচ্ছে ওড়না দিয়ে তৈরি পাগড়ি। চোখে রোদ চশমা। কানে দুল, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। সমুদ্রের মতোই তার চোখ-মুখে আনন্দের ঢেউ!

বেশ কিছু দিন ধরে বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মম। কখনো পাহাড়ে কখনো বা সমুদ্রে। সমুদ্র দর্শনের এসব ছবি ফেসবুকে পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘সমুদ্র স্নান’। তবে কবে সমুদ্রে দর্শনে গিয়েছিলেন তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *