ভিসতাকে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বানাতে চাই: ইলিয়াস কাঞ্চন

ভিসতাকে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন,‘ আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভিসতাকে দেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠানে রূপ দিতে পারবো।’

মঙ্গলবার (১৭ মে) বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে ভিসতা আয়োজিত ‘গ্র্যান্ড রিসিপশন-ইলিয়াস কাঞ্চন’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ভিসতায় উদ্যোক্তা পরিচালক হিসেবে যোগ দেওয়ার প্রসঙ্গ টেনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি এর আগেও একটি দেশীয় ইলেট্রনিক্স পণ্য প্রতিষ্ঠানে কাজ করেছি। আমি বরাবরই দেশীয় পণ্য প্রতিষ্ঠানকে ভালোবাসি। ভিসতাকেও ভালোবেসে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলাম।’

সাংবাদিকদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি আজ ইলিয়াস কাঞ্চন হতে পেরেছি, আপনাদের জন্য। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন এবং আগামীতেও থাকবেন। আপনারা যদি আমাদের সাপোর্ট দেন, তাহলে ভিসতার মাধ্যমে দেশীয় পণ্যকে বিশ্বে তুলে ধরতে পারবো।’

ভিসতার পরিচালক উদয় হাকিমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতা ইলেট্রনিক্সের চেয়ারম্যান সামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক, এইচভ্যাকের পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ ও ভিসতার হেড অব মার্কেটিং তানভীর জিহাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *