Home জাতীয় জাতি চায় পদ্মাসেতু শেখ হাসিনার নামে হোক: ওবায়দুল কাদের

জাতি চায় পদ্মাসেতু শেখ হাসিনার নামে হোক: ওবায়দুল কাদের

0
117

শেখ হাসিনা না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, পদ্মা সেতুর নাম সারা জাতিই চায় শেখ হাসিনার নামে হোক। শেখ হাসিনার সাহসের সোনালী ফসলের নাম পদ্মা সেতু।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, জুনেই পদ্মা সেতু চালু করা হবে। তবে হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না, চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা। গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, জয় বাংলা জাতীয় স্লোগান হতো না, অসাম্প্রদায়িক দেশ গড়াও সম্ভব হতো না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সামনে পাথর বিছানো পথ। ঐক্যবদ্ধভাবে কাজ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here