গোপালপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে তথ্য অধিকার আইন, ২০০৯ এর বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মে) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে গোপালপুর উপজেলা হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, সহকারি কমিশন (এডমিট) তথ্য কমিশন হেলাল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লাভলুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *