Home বিনোদন ভারত থেকে ফিরেই ‘পাপ’ করবেন নায়িকা ববি

ভারত থেকে ফিরেই ‘পাপ’ করবেন নায়িকা ববি

0
285

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। টেলিসিনে সোসাইটি আয়োজিত ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে ওপার বাংলায় গিয়েছেন তিনি। দেশে ফিরেই ‘পাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এই নায়িকা।

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির নির্মাণ করছেন ‘পাপ’ সিনেমা। এতে ববির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান| এরই মধ্যে বেশ কিছু দৃশ্যের কাজ হয়েছে।

ববি বলেন, ‘‘আমি এখন কলকাতায় আছি। এখন থেকে দু-একদিনের মধ্যে ঢাকায় ফিরবো। দেশে ফিরেই ‘পাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হবে।’’

রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান, জাকিয়া প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here