Home আলোচিত নতুন জীবনে খুব পরিবর্তন আসেনি: বিদ্যা সিনহা মিম

নতুন জীবনে খুব পরিবর্তন আসেনি: বিদ্যা সিনহা মিম

0
101

পরিবার ও মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ছয় বছর ধরে প্রেম করেছেন দেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এরপর গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা।

একইদিন তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বাঁধা পড়েন সাত পাকে। স্বামী সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার।

সংসার জীবন কেমন চলছে? সম্প্রতি জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে। তার জবাব, ভালোই চলছে। বিয়ে জীবনের একটি অংশ। নতুন এই জীবনে খুব পরিবর্তন আসেনি। বর সনির সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার। হাসি আনন্দে দিন পার করছি। সময় পেলেই দুজন মিলে বেরিয়ে পড়ছি। এর চেয়ে আর কী হতে পারে?

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে মিম বলেন, এখন পর্যন্ত সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ হয়নি। তবে শিগগিরই স্বামীকে নিয়ে সিনেমাগুলো দেখব। সব শ্রেণির দর্শক হলে গিয়ে ছবি দেখছে। সিনেমা হলের সামনে দর্শকের ঢল দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য দারুণ আশার কথা।

এসময় হাতে থাকা ছবি নিয়ে মিম জানান, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ এবং রায়হান রাফির ‘পরান’ ছবির কাজ অনেক আগেই শেষ করেছি। ছবি দুটি শিগগিরই মুক্তির কথা রয়েছে। ‘ইত্তেফাক’ ছবির কাজ এখনও শেষ হয়নি। পরিচালকের কাছে শুনেছি, শিগগিরই ছবিটির দৃশ্যধারণ আবারও শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here