Home দেশের খবর ঢাকা গোপালপুরে ট্রেনের সাথে ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

গোপালপুরে ট্রেনের সাথে ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

0
87

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া নামক স্থানে সিগন্যাল বিহীন রেলগেটে ধলেশ্বরী এক্সপ্রেস নামক ট্রেনের সাথে সংঘর্ষে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পাশের ডোবায় পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম মোঃ আঃ খালেক (৫০), তিনি একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের বাসিন্দা। তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হেমনগর ন্যাশনাল হক ক্লিনিকে নিয়ে যায়, এসময় কর্তব্যরত ডাক্তার এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের‌ সাথে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, এর আগেও ভোলারপাড়া সিগন্যাল বিহীন গেটে একাধিক দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here