তারকা দম্পতির সন্তান যেন জন্মের পর থেকেই ‘তারকা’। তাদের নিয়ে বাড়তি আগ্রহ থাকে ভক্তকুলের। দেশের তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। তাকে নিয়েও ভক্তদের বাড়তি কৌতূহল রয়েছে।
জন্মসূত্রেই আব্রাম খান জয় তারকা। বলাবাহুল্য দেশের একমাত্র জনপ্রিয় স্টার কিড সে। এর আগে কোনো তারকার সন্তান এতো জনপ্রিয়তা পায়নি।
জয়ের এখন মাকে নিয়েই বেশিরভাগ সময় কাটে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও ছেলেকে সময় দেন এই নায়িকা। বৃহস্পতিবার অপু বিশ্বাস তাঁর ফেসবুক পেইজে একমাত্র সন্তানের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেন।
ক্যাপশনে তিনি লিখেছেন: ম্যাচিং ম্যাচিং, একই একই।
তার শেয়ার করা ছবিতে দেখা যায় মা-ছেলে একই রঙ ও ডিজাইনের পোশাকে সেজেছেন। ছবিটি শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অপু-আব্রামের ম্যাচিং ড্রেসের বেশ প্রশংসা করছেন তার ভক্তরা। জান্নাতুল ফেরদৌস নামের একজন মন্তব্য করে লিখেছেন, ‘ অনেক সুন্দর লাগতেছে দুইজন কে’। চৌধুরী কানিজ লিখেছেন, বাহ্ চমৎকার ড্রেসআপ।
অপুর সেই স্ট্যাটাস পছন্দ করেছেন ৭৮ হাজার। এছাড়া ২ হাজারের বেশি মন্তব্য মানুষ মন্তব্য করেছেন।
