বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে: অঞ্জনা

হয়ে গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত ছবি ‘শান’ এর গেট টুগেদার শো। বৃহস্পতিবার। রাজধানীর যমুনা ব্লক ব্লাস্টার সিনেমাসে শান’ টিমের পক্ষ থেকে করা হয় এই শোয়ের। সেখানে উপস্থিত ছিলেন ঢাকার শোবিজের এক ঝাঁক তারকাশিল্পী।

এই শোতে সিয়াম ও শান টিমকে শুভেচ্ছা জানাতে আসেন এক সময়ের পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। তিনি ছাড়াও রিয়াজ, আরেফিন শুভ, রোজিনা, তারিক আনাম খানের মতো বড় বড় তারকারা উপস্থিত ছিলেন। তারা সবাই ঈদের ছবি শান দেখে মুগ্ধতার কথা জানান।

সিনেমাটির দেখার একদিন পর শুক্রবার (১৩ মে) ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অঞ্জনা। সেখানে তিনি বলেন, বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে।

অঞ্জনার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ঈদে মুক্তিপ্রাপ্ত সুপারহিট শান চলচ্চিত্রের গ্রেন্ড প্রিমিয়ার শোতে গতকাল যমুনা ব্লকবাস্টারে দর্শকদের উপচেপড়া ভিড়, অসাধারণ কিছু সময় উপভোগ করলাম প্রায় অনেকদিন পর।

সত্যি কথা বলতে গেলে সিয়াম আহম্মেদ এর দুর্দান্ত হৃদয়ছোঁয়া অভিনয় সকলের মনে দাগ কেটেছে নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না।
পূজা চেরি অবশ্যই ভালো করেছে আমাদের বাংলা চলচ্চিত্রের পরবর্তী হাল তো ওদেরই ধরতে হবে।

ছবিটির সেন্সরে আমিও ছিলাম তখই খুব ভালো লেগেছিলো। বিশেষ করে শান চলচ্চিত্রে স্বনামধন্য অভিনেত্রী অরুণা বিশ্বাসের অভিনয় ছিল মনে রাখার মতো, ওর ড্রেসাপ সেন্স ডায়লগ ডেলিভারি হৃদয় ছোঁয়া এক্সপ্রেশন সবার মন ছুঁয়েছে। পাশাপাশি চম্পাও খুব ভালো করেছে।

স্বনামধন্য অভিনেতা মিশা সওদাগর এর অভিনয়ে ছিলো অন্যরকম একটি তৃপ্তি। এই চলচ্চিত্রের ভিলেন তাসকিন এর অভিনয় আইকোনিক সব মিলিয়ে অন্যরকম একটি ব্যাপার।

চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালককে অশেষ ধন্যবাদ জানাই এতো চমৎকার একটি চলচ্চিত্র সবাই কে উপহার দেয়ার জন্য। সর্বোপরি শান চলচ্চিত্রের সম্পূর্ণ টিমের জন্য অনেক শুভ কামনা।

ইনশাআল্লাহ আমাদের বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে, আমাদের চলচ্চিত্র বেঁচে থাকুক বাংলা সিনেমা প্রেমী সবার হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *