Home দেশের খবর ঢাকা গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

0
158

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কালিয়াকৈর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ই মে) দুপুরে চন্দ্রা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ১৯ মে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেক, উপজেলা তাঁতীলীগের সভাপতি রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক লাবিব উদ্দিন,পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক আমেনা খাতুন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার, আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিয়াম মাহমুদ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here