শপথের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশটির পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতাকে শপথ বাক্য পাঠ করান।
শ্রীলঙ্কাভিত্তিক ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শপথ পড়ান।
এরপর আশীর্বাদ পেতে ৭৩ বছর বয়সী রনিল ওয়ালুকারমা মন্দিরে যান।
এর আগে বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করেন বিক্রমাসিংহে। এরপরই জানা যায় তিনিই হচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট।
২২৫ আসন বিশিষ্ট দেশটির পার্লামেন্টে তার দলের আসন মাত্র একটি।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার ক্ষমতাসীন এলএলপিপি, প্রধান বিরোধী দল এসজেপির একটি অংশ এবং কয়েকটি দল সংসদে বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেখানোর জন্য তাদের সমর্থন দিয়েছে।
