Home বিনোদন আমি একটা কাকতাড়ুয়া: পরীমণি

আমি একটা কাকতাড়ুয়া: পরীমণি

0
252
ফাইল ফটো

ফসলের জমিতে এক সময় কৃষকরা কাকতাড়ুয়া বানিয়ে পুঁতে রাখত। তাদের বিশ্বাস ছিল, জমিতে কাকতাড়ুয়া থাকলে ফলন ভালো হবে। যদিও কালের আবর্তে হারিয়ে যাচ্ছে সনাতন পদ্ধতিগুলো।

সম্প্রতি কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে কাকতাড়ুয়া দাবি করলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। মাঠের কাকতাড়ুয়া ফসল পাহারা দিলেও পরী পাহারা দিচ্ছেন মেঘ! কথাগুলো শুনে অনেকেই অবাক হতে পারেন। তবে একটি ভিডিওতে এমনটাই জানিয়েছেন পরী।

বৃহস্পতিবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘আমিই তো…’।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি একটা কাকতাড়ুয়া। আমি মেঘ পাহারা দেই।’ কথাটি দুটি পরপর দু’বার বলেন।

গত বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি পোস্ট করেছেন পরীমণি। ছবিগুলো কক্সবাজারে তোলা। নায়িকা তার পোস্টের লোকেশনে সেটি উল্লেখ করেছেন। সাম্পানের পাশে দাঁড়িয়ে তোলা ছবিতে তাদের দু’জনের পরনে একই নকশার শার্ট। সঙ্গে রাজ পরেছেন সাদা প্যান্ট, আর পরীর পরনে হলুদ শর্টস।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’ তবে কমেন্ট বক্স বন্ধ রেখেছেন নায়িকা।

জানা গেছে, কক্সবাজারে ৯ দিনের সফর শেষে বুধবার (১১ মে) রাতে ঢাকায় ফিরছেন রাজ-পরী। মাদক মামলায় আজ বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০ টা ১৪ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দেন।

এদিন পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য থাকলেও কোনো সাক্ষীই আদালতে উপস্থিত হননি। অন্যদিকে পরীমণির ব্যক্তিগত আইনজীবী হাজিরা মওকুম চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয় শুনানির জন্য ২ জুন ধার্য করেন। অন্যদিকে মামলার সাক্ষ্যগ্রহণের জন্যও একই দিন ধার্য করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here