Home আলোচিত শাকিব খানের উপদেশ শুনলে আমার ক্যারিয়ার এভাবে শেষ হতো না: পলি

শাকিব খানের উপদেশ শুনলে আমার ক্যারিয়ার এভাবে শেষ হতো না: পলি

0
336

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত চিত্রনায়িকা পলি। ব্যাপক খোলামেলা রূপে হাজির হয়ে খুব অল্প সময়েই সবার নজরে এসেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালেই রয়েছেন এই নায়িকা। সবশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামী’ সিনেমায় দেখা গেছে তাকে।

মাত্র ৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করে ঝড় তুলেছিলেন পলি। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীতে বাস করছেন পলি। অথচ তার সময়ের অনেকেই এখনও চলচ্চিত্র দাঁপিয়ে বেড়াচ্ছেন।

এমন পরিস্থিতিতে নিজের ভুল বুঝতে পারেন এই নায়িকা। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান পলি। তিনি আরো জানান, শাকিব খানের উপদেশ তখন মানলে তার ক্যারিয়ার হয়তো এভাবে থেমে যেত না। আরো ভালো থাকতে পারতেন তিনি।

পলির ভাষ্যমতে নব্বইয়ের মাঝামাঝি যখন তিনি মান্না, রুবেল, শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন, তখন এদের পাশাপাশি তিনি আলেক জান্ডার বো, অমিত হাসানের সঙ্গেও চুটিয়ে অভিনয় করেছেন। কিন্তু তিনি এখন মনে করেন, তার এই সিদ্ধান্ত ভুল ছিল। অমিত হাসান, আলেক জান্ডারের সঙ্গে অভিনয় কমিয়ে দিলে হয়তো শাকিব খান ও মান্নার সঙ্গে আরো অনেক সিনেমায় তিনি জুটি বাঁধতে পারতেন।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই নায়িকা বলেন, ‘শাকিব খুব ভালো মনের মানুষ। একদিন তার সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল।’

অমিত এবং আলেকজান্ডার, মেহেদীর সঙ্গে অভিনয়ের প্রতি ইঙ্গিত করে পলি বলেন, ‘আমার মনে হয় শাকিব খানের সেদিনের কথাগুলো শুনলে হয়তো আমি আরও ভালো অবস্থানে এখন থাকতাম।’

কী সেই উপদেশ জানতে চাইলে পলি বলেন, ‘আসলে আমি পলিটিক্স বুঝতাম না। যে কারণে পলিটিক্সের শিকার হয়েছি। ওর (শাকিব খান) উপদেশগুলো যদি শুনতাম তাহলে শাকিবের সঙ্গে চারটি নয়, আরো অনেক সিনেমা হতো।’

‘আস্তে আস্তে তোমার ট্র্যাক চেঞ্জ করো। তুমি যেহেতু মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছো, আমার সঙ্গে করছো…।’ পলি বলেন, ‘শাকিব খানের এই কথাটার মানে আমি সেদিন বুঝতে পারিনি। আমারই ভুল হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here