Home আলোচিত আদালতে হাজিরা দিলেন পরীমণি

আদালতে হাজিরা দিলেন পরীমণি

0
257

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি।

বৃহস্পতিবার (১২ মে) সোয়া ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দেন। এদিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

এর আগে গত ২৯ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। পরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণের জন্য ১২ মে দিন ধার্য করেন।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here