মহরতেই শেষ ইমন-মাহির ‘ব্লাড’

দুই বছর আগে অর্থাৎ ২০২০ সালের পহেলা মার্চ করোনা মহামারির মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) মহরত অনুষ্ঠিত হয় ‘ব্লাড’ নামের নতুন একটি সিনেমার।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক মামনুন ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

যদিও প্রথমে সিনেমাতে মাহির সাথে জুটি বাঁধার কথা ছিল চিত্রনায়ক জিয়াউল রোশানের। কিন্তু রোশানের পরিবর্তে সেখানে যুক্ত হয়েছিলেন নায়ক ইমন। মার্চের মাঝামাঝি সময়েই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও মহরতের দুই বছর অতিক্রম করলেও আজও সিনেমাটির ক্যামেরা চালু হয়নি। তবে সিনেমাটি আর আলোর মুখ দেখছে না। এ তথ্য জানিয়েছেন পরিচালক নিজেই। কিছু জটিলতার কারণে সিনেমাটি আর হচ্ছে জানালেও কি ধরনের জটিলতা তা তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

এদিকে, গত বছরের শেষের দিকে হঠাৎ করেই দেশজুড়ে আলোচনায় আসেন ইমন-মাহি। তবে নতুন কোনো সিনেমার জন্য নয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপ ঘিরে সমালোচিত হয়েছিলেন তারা। মুরাদ হাসানের সঙ্গে মাহি এবং ইমনের পুরনো একটি অডিও কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে ঘটে যায় তুলকালামকাণ্ড।

তবে সব ভুলে আবারও শুটিং ফিরছেন মাহি-ইমন, এই ঘটনার পর এমনটাই সবাই জানলেও ইমনের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না মাহি! যার কারণে অসুস্থতার অজুহাতে নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। ‘ব্লাড’ থমকে যাওয়ায় বিষয়টি আরও জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *