সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান বিপু আর নেই।
মঙ্গলবার রাত ৯ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নাঃ)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর, তিনি স্ত্রী ১ কন্যা পিতা-মাতাসহ আত্বীয়-স্বজন অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। শেষ বারের মতো গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে দুপুর ১২ টায় আসবেন বিপু।
তিনি এর আগে রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির প্রচার সম্পাদকসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আগামীকাল বুধবার নগরীর মুলাটোল এলাকায় বাদ যোহর মরহুমের জানাযা হবে।
এছাড়াও তাকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে নেয়া হবে। এদিকে তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ আত্বীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বাড়িতে ছুটে গেছেন। পরিবার পরিজনকে সাত্ত্বনা দিয়েছেন।
বিপুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর মহনাগর বিএনপির আহবায়ক সামছুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা যুবজলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকিরিয়া ইসলাম জিম এ্যাড মাহফুজ উন নবী ডনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
