ছাত্রলীগসহ তিন সংগঠনকে সম্মেলনের নির্দেশ

খুব শিগগিরই সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানা গেছে, ছাত্রলীগের সম্মেলনের জন্য সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাপতি-সাধারণ সম্পাদককে আজ অথবা কালকের মধ্যে তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুব মহিলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের জন্য নির্দেশ দিয়েছি। তারা আওয়ামী লীগ অফিসের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউল নেবে। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *