Home আলোচিত মা হওয়া মুখের কথা নয়, অনেক জ্বালা: মিথিলা

মা হওয়া মুখের কথা নয়, অনেক জ্বালা: মিথিলা

0
310

বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না- তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।

মা দিবস নিয়ে নিজের মতামত জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। মিথিলা বলেছেন, মাতৃত্ব যেমন আনন্দের, গর্বের, আবার সময় বিশেষে সেটি বিড়ম্বনারও। মাতৃত্ব দায়িত্ব নিতে শেখায়। মাতৃত্ব যন্ত্রণাও দেয়।

একা বাড়িতে একমাত্র সন্তান আয়রাকে নিয়ে গত কয়েকদিন ধরে ব্যস্ত সময় পার করছেন মিথিলা। যদিও তিনি জ্বরে আক্রান্ত, তাও মেয়ের দেখভালো করতে গিয়ে বিশ্রাম নিতে পারছেন না তিনি। মেয়ের খাওয়া-দাওয়া, পড়াশোনা ইত্যাদি দায়িত্ব পালন করতে গিয়ে ঘুমানোর সুযোগই পাচ্ছেন না মিথিলা।

মা দিবসের আগে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে মিথিলা বলেন, মা হওয়া মুখের কথা নয়। মা হওয়ার অনেক জ্বালা। অসুস্থতার সময়েও মায়েদের বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে যেন অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে।

‘কেউ হয়তো কিছুই বলবেন না। তার সন্তানও হয়তো চুপ থাকবে। তবু অজানা অপরাধ তাকে (মা) দিয়ে হাজার অসুস্থতার মধ্যেও কাজ করিয়ে নেয়।’

মিথিলার দাবি, এই অপরাধবোধ সমাজের চাপিয়ে দেওয়া। তার মতে, প্রত্যেক মা ‘মাল্টিটাস্কার’ (একসঙ্গে অনেক কাজ করা) হতে বাধ্য। কারণ, এছাড়া তাদের আর কোনো উপায় নেই।

মা দিবস উপলক্ষে পৃথিবীর সব মায়েদের শ্রদ্ধা জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, এসব মায়েরা প্রতি মুহূর্তে নিজেদের অস্তিত্ব বুঝতে না দিয়ে সংসার টেনে চলেছেন নীরবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here