মির্জাপুরে ৭মে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৭ মে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শনিবার (৭ মে) সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস চন্দ্র দূর্লভ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় রাজাকার ওয়াদুদ মাওলানার নেতৃত্বে পাক হানাদার বাহিনী মির্জাপুর ও আন্ধরা গ্রামে আকস্মিক আক্রমণ করে বাড়িঘর লুটপাট এবং দানবীর রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহাসহ ৩১ জন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *