দাওয়াত দিয়েই বিয়ে নিয়ে কথা বলব: শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারো বিয়ে করেছেন। বেশ ক’দিন ধরেই তার বিয়ের খবর চাউরে বেড়াচ্ছে শোবিজ পাড়ায়। অবশ্য তিনি নিজেও সে ইঙ্গিত বহুবার দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে বিয়ের বিষয়ে মুখ খুলতে নারাজ দেবী’খ্যাত এই অভিনেত্রী।

অবশেষে ফারিয়ার নিজেই তার নতুন স্বামীর ছবি প্রকাশ্যে আনলেন। পারিবারিক আয়োজনে তোলা সেই ছবি শেয়ার করলেন নেটদুনিয়ায়। ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই এক হয়েছেন। আর সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারিয়ার স্বামীও।

বিয়ের প্রসঙ্গে ফারিয়া নিরব থাকলেও কথা বলেছেন তার ফুপু জেসমিন সুলতানা। তিনি জানান, দুই মাস আগে বিয়ে হয়েছে ফারিয়ার। তার বাসায় পারিবারিকভাবে ছোট আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ শবনম ফারিয়া। তার ভাষ্য, ‘আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। যেহেতু আমার বক্তব্য ছাড়াই অনেকে নিউজ করে ফেলেছে, আমার আর কিছু বলার নেই। আমি আপনাদের দাওয়াত দিয়েই বিয়ে নিয়ে কথা বলব।

জানা গেছে, ফারিয়ার স্বামীর ডাকনাম জাহিন।

এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *