Home ফিচার ৪ দিনে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

৪ দিনে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

0
112

ঈদের ছুটিতে গত ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৭৩ লাখ মানুষ। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসেবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার দুপুরে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।

তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে।

পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন, ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

মোবাইল অপারেটরদের কাছ থেকে এ তথ্যগুলো পাওয়া গেছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here