Home ফিচার ঈদ কবে, জানা যাবে রোববার সন্ধ্যায়

ঈদ কবে, জানা যাবে রোববার সন্ধ্যায়

0
119

এক মাস সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। নিয়ম অনুযায়ী শাওয়ালা মাসের প্রথমদিন ঈদ উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শাওয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে রোববার (১ মে) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ দিন সন্ধ্যায় ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করবে কমিটি। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)।

শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৮১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬৩, ০২-৪১০৫০৮১৯৭ নম্বরে টেলিফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে হবে।

ঈদুল ফিতরে তিন দিন সরকারি ছুটি থাকে। সরকার এবার ২, ৩ ও ৪ এপ্রিল ছুটি ঘোষণা করেছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবারও ২ এপ্রিল থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here